1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপভ্যানে আগুন - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপভ্যানে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।শরীয়তপুর জেলার বাসিন্দা মান্নান মিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পিক-আপভ্যানের চালক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিএনপিসহ সমমনা দলগুলোর ষষ্ঠ বার ডাকা অবরোধের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীরা। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা ছয়সূতি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী পিকআপভ্যানের চালককে নামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নেভালেও, পিকআপভ্যানের অনেকাংশ পুড়ে যায়।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রাক ফেরত যায়। সাময়িক যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও, পরে পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ভোরে রাস্তা অবরোধ করে পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ সেখানে গিয়ে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন, তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর