1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

হোসেনপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের নিজ বাড়ি থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘরের দরজা খোলা ছিল। সকালে মোহনার বান্ধবী বাড়িটিতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়। এরপরই ঘটনাটি জানাজানি হয়। তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি উল্লেখ করে তিনি জানান, ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও আমরা ঘটনাটি হত্যাকাণ্ড বলেই বেশি আশংকা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহিত আলামত এবং পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সন্দেহ ভাজনদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। এটি হত্যাকান্ড হলে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকও তিনটি রহস্যজনক মৃত্যুর স্থান পরিদর্শন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর