1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল উপজেলা প্রশাসন - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নোয়াহাটি ও গাজীরটেকের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত ১১ নভেম্বর শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।

জানা যায়, বি আই ডব্লিউ টি এ. নাবিক হাউজ বোট-১৩ এর মাধ্যমে স্থানীয় প্রভাবশালী একটি মহল উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নোয়াহাটি ও গাজীরটেকের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলো মোটা অঙ্কের টাকা।

স্থানীয় প্রভাবশালী মহল তাদের ইচ্ছেমতো নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীর দু’পাশের শত শত একর জমি হুমকির মূখে পরায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট এর প্রতিকারের দাবী জানিয়েছিলেন ভুক্তভোগী একাধিক কৃষক।

স্থানীয় কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া, কালিকাপ্রসাদ গ্রামের কৃষক মো. জিয়া উদ্দিন (৫৫), মোহাম্মদ আলী (৪৭), মিজান (৩৭), গাজীরটেক গ্রামের কৃষক মিষ্টু মিয়া (৬০) ও মো. খোকন মিয়া (৪০) বলেন, প্রায় দুই বছর আগে সরকারি ভাবে ব্রহ্মপুত্র নদের ওই স্থানটি খনন করা হয়েছিলো। উক্ত স্থান থেকে বালু উত্তোলন করা হলে নদীর দুই পার্শ্বের জমি, গ্রাম ও হাইওয়ে রাস্তার নিচ থেকে মাটি সরে ব্যাপক ক্ষতি হয়ে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

এব্যাপারে শনিবার রাত পৌনে ৮টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সাথে এ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি বলেন, আজ (১১নভেম্বর শনিবার) ওই স্থানে বালু উত্তোলন কাজ বন্ধ করে দিয়ে আসছি এবং ড্রেজারের চাবি নিয়ে এসেছি। এছাড়া উত্তোলনকৃত বালু কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের জিম্মায় রেখে এসেছি। তারা আর বালু উত্তোলন করতে পারবেনা।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর