1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
৮ কেজি গাঁজাসহ ভৈরব থেকে মাদক কারবারি গ্রেফতার - আলোক বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়। বরিশালে অফিস কক্ষ থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা । ভোলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজকে কুপিয়ে জখম, হাসপাতালে নিতে বাধা

৮ কেজি গাঁজাসহ ভৈরব থেকে মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ পরশ খান (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার পরশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার রবি মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ভৈরবের কালিপুর সাকিন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পরশকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পরশের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর