1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ- বিএনপি সংঘর্ষে নিহত ২, - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ- বিএনপি সংঘর্ষে নিহত ২,

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)। এছাড়াও আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও গুলিবিদ্ধ রেফায়েত উল্লাহকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকালে ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ডে বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। অবরোধকারীদের প্রতিহত করতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় তিনিসহ থানার কর্তব্যরত এএসআই মান্নান, এএসআই সাকিনুর, এএসআই জুয়েলসহ কমপক্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন কালে গণমাধ্যমকে বলেন, আমরা এখন পর্যন্ত নিহত আহতের বিষয় নিয়ে অবগত নই। হাসপাতাল গুলোতে খুঁজ নেওয়ার পর সঠিক তথ্য দেওয়া যাবে।

বর্তমানে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে মোতায়েন আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর