1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
ঢাকা বিভাগীয় কমিশনারের কিশোরগঞ্জ সফর - আলোক বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

ঢাকা বিভাগীয় কমিশনারের কিশোরগঞ্জ সফর

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা বিভাগীয় কমিশনার কিশোরগঞ্জ সফর করেছেন। এ সময় কিশোরগঞ্জ “সার্কিট হাউসের সংস্কার কাজ ও লিফট” এবং সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্সে স্থাপিত “উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘর ” এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।

সোমবার (১৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা সফরকালে সদর উপজেলা পরিদর্শন কালে উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। এরপর মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

এরপর বিভাগীয় কমিশনার মহোদয় নিকলী উপজেলায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, কিশোরিদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করেন এবং মজলিশপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর