1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবের লক্ষ্মীপুরে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

ভৈরবের লক্ষ্মীপুরে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৭ ডিসেস্বর নৌকার জনসভা উপলক্ষে ভৈরব পৌর ৬নং ওয়ার্ড লক্ষ্মীপুরে আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ডিসেম্বর) রাতে শহরের লক্ষ্মীপুর রংধনু কিন্ডারগার্টেন স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মাসুদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সালাউদ্দিন বীরু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. জাফর আহমেদ সোহান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. মোশাররফ হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য সাইফুর রহমান তানভীর, যুবলীগ নেতা শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২৭ ডিসেম্বর নৌকা প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান ও আগামী ৭জানুয়ারি ভোটের দিন যেন সাধারণ মানুষ নিরাপদে ভোট দিতে পারে সেদিকে সবাইকে কাজ করতে হবে। বিপুল ভোটের মাধ্যমে নাজমুল হাসান পাপনের নৌকা মার্কা বিজয়ী করতে হবে। এই ওয়ার্ডে দলীয় কোন কোন্দল নেয়। তবে ব্যক্তিগত বিষয়ে মনোমালিন্য রয়েছে। সেটা নির্বাচনের আগে দুপক্ষের বিদ্যমান সমস্যা সমাধানে আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়।

তারা বলেন, মাঠে বিএনপি নেই তারপরও নির্বাচনের আগে নেতাকর্মীরা মাঠে থেকে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কায় বিপুল বিজয়ী করতে মান অভিমান ভুলে একসাথে কাজ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE