1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি - আলোক বার্তা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আলোক বার্তা ডেক্স।

দক্ষিণের উপকূলীয় জেলা ভোলায় বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে ভোর ও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসায় জেলাজুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোরের শিশিরভেজা প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টায় ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের দিকে ঘাস, গাছের পাতা ও ফসলের জমিতে জমে থাকা শিশিরে প্রকৃতি যেন নতুন রূপ ধারণ করেছে। সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমে আসে। বিশেষ করে শহরের তুলনায় চরাঞ্চল, গ্রামগঞ্জ ও নদীতীরবর্তী এলাকায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর বাইরে বের হলে অনেককেই গায়ে মোটা পোশাক জড়িয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

শহরের কালীবাড়ি সড়কের বাসিন্দা নাঈম হোসেন ও হাসনাত জয় বলেন, গত দুই-তিন দিন ধরে ভোলায় শীতের অনুভূতি বেড়েছে। ভোরে চারপাশ শিশিরে ভিজে থাকে। সন্ধ্যার পর বাইরে বের হতে হলে শীতের পোশাক পরতে হচ্ছে।

এদিকে শীতের আগমনের সঙ্গে সঙ্গে ভোলার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে দেখা যাচ্ছে শীতকালীন খাবারের আয়োজন। মৌসুমি বিক্রেতারা ভাপা পিঠাসহ নানা ধরনের পিঠা নিয়ে বসেছেন। ফুটপাত ও বিভিন্ন বিপণিবিতানে শীতের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।

ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে ভোলায় শীতের প্রভাব শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় জেলায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলেও জানান তিনি।

শীতের এই আগমনে একদিকে যেমন প্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, অন্যদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, খেজুরের রস ও শীতের পোশাকের বাজার ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে ভোলার জনজীবনে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE