1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
রমজানুল মুবার‌ক উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবাসীকে আবদুর রহিম মোল্লা'র শুভেচ্ছা - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

রমজানুল মুবার‌ক উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবাসীকে আবদুর রহিম মোল্লা’র শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪

প্রিয়,

ইটনা-অষ্টগ্রাম-মিঠাইনবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও আমাদের মাঝে চলে এসেছে মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান। তাই রমজানের পবিত্রা রক্ষার পাশাপাশি মানবতার শিক্ষা গ্রহণও আমাদের দ্বায়িত্ব।

এই মাসে মহান আল্লাহপাক আমাদের সবাইকে আত্নশুদ্ধির সুযোগ করে দিয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আমি প্রিয় ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন তথা বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আসন্ন মাহে রমজানের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ।

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা সাবেক এই জেলা প্রশাসক আরও বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তাই রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে এই সিয়াম সাধনায়।

অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।সেই সাথে বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত একটি সুস্থ থাকার স্বাস্থ্য সম্মত ইবাদত।

হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।

সেই সাথে মানবাধিকার, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মুসলমানদের সচেষ্ট থাকতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শনের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে এ প্রার্থনা জানাই।

শুভেচ্ছান্তেঃ
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা
সাবেক জেলা প্রশাসক

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর