1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
তাড়াইলে এহসানী ফাউন্ডেশন-এর ঈদ সামগ্রী বিতরণ - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

তাড়াইলে এহসানী ফাউন্ডেশন-এর ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ছাদেকুর রহমান রতন,তাড়াইল থেকেঃ

আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী ফাউন্ডেশন তাড়াইল কিশোরগঞ্জের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশত লোকদের মাঝে ঈদ সামগ্রী’ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মাঠে প্রায় অর্ধশত পরিবারের মাঝে ‘ঈদ সামগ্রী’ প্রদান করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে ঈদ সামগ্রী হিসেবে উপহার দেওয়া হয়েছে তা হলো: আধা লিটার সয়াবিন তেল, দুটি সাবান, এক প্যাকেট সেমাই, চিনি আধা কেজি, পেয়াজ এক কেজি, পোলাওর চাল এক কেজি, ভাতের চাল দুই কেজি, ডাল আধা কেজি, আলু এক কেজি, প্যাকেটজাত দুধ ২৫০গ্রাম।

ঈদ সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ও জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, জাওয়ার মাদরাসার অন্যতম শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মাওলানা আবু হানিফ ও হাফেজ সাইদুল হক, কোষাধ্যক্ষ মাওলানা আবু সালেহ কুদসী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জাকারিয়া সুলাইমানি, মৌলভী আতাউর রহমান, বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন, ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনসাধারণের দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা পেলে আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী রহ. ফাউন্ডেশন আগামী দিনে আরো বিস্তৃত পরিসরে জনকল্যাণ ও মানবসেবামূলক কার্যক্রম আঞ্জাম দেবে; এটাই আয়োজকদের প্রত্যাশা।

 

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর