1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ ইস্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে উৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড প্রকাশ করেছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (১২ জানুয়ারি) সকালে অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা ফটোকার্ডে লেখা রয়েছে— “গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।”

প্রেস উইং জানিয়েছে, এই প্রচারণার অংশ হিসেবে ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য জনগণকে গণভোট বিষয়ে সচেতন করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

এছাড়া, গণভোট সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর