1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
বেলাব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা'র ঈদ শুভেচ্ছা - আলোক বার্তা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

বেলাব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা’র ঈদ শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

বেলাব প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার বেলাব উপজেলাবাসী তথা মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার খালেদা।

তিনি উপজেলা সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ঈদ শুভেচ্ছা বিবৃতিতে মহিলা ভাইস-চেয়ারম্যান বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী- পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র।

ঈদ শুভেচ্ছায় মহিলা ভাইস-চেয়ারম্যান আরো বলেন, ঈদুল ফিতরের মহি-মান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ, দেশপ্রেম ও মানবতা বোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই।

সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর