1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে হযরত আলী (রা) শাহাদাৎ বার্ষিকী পালিত - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

ভৈরবে হযরত আলী (রা) শাহাদাৎ বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ‘লক্ষিপুর হোসাইনী মন্জিল’ এ খলিফা হযরত আলী (রাঃ) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরবানি, ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ভৈরব পৌর শহরের লক্ষিপুর হোসাইনী মন্জিলে ইফতার ও মিলাদ মাহফিল আয়োজন করে ‘পাক পাঞ্জাতন পরিষদ ও আল হোসাইনী কাফেলা ভৈরব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম আল হোসাইনী দরবার শরীফের পীরজাদা ও অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১৪০৫ বছর আগে ৪০হিজরীর ১৯ রমাদন ঐতিহাসিক কুফার মসজিদে ফজর নামাজের সেজদার সময় বিষমাখানো তরবারি দিয়ে আঘাত করা হয় খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) স্বামী, নবী দৌহিত্র ইমাম হাসান (রাঃ) ও ইমাম হোসাইন (রাঃ) পিতা খলিফা হযরত আলী ইবনে আবু তালিব (রাঃ) কে। পরে, ২১ রমাদান হযরত আলী (রাঃ) শাহাদাৎ বরন করেন।

প্রতি বছর লক্ষিপুর হোসাইনী মঞ্জিলে হযরত আলী (রাঃ) শাহাদাৎ বার্ষিকী পালনে, কুরবানি, ইফতার ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

মিলাদে খুনী আব্দুর রহমন বিন মুলজেমা ও এই জঘন্যতম হত্যার সহায়তাকারিদের প্রতি লানত এবং শাহাদাৎ বার্ষিকীর সদকায় বিশ্ব মানবতার মুক্তি কামনা করে দোয়া করেন, আল হোসাইনী দরবার শরীফের পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর