1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অষ্টগ্রামে ইমাম হাসান (রাঃ) জন্মবার্ষিকী পালিত - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

অষ্টগ্রামে ইমাম হাসান (রাঃ) জন্মবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম হাবেলীতে হযরত মুহাম্মদ (সাঃ) দৌহিত্র ইমাম হাসান (রাঃ) ১৪৪২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের ‘অষ্টগ্রাম হাবেলী’তে হযরত হাসান (রাঃ) জন্মবার্ষিকী উপলক্ষে ১৬৬তম মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সুত্র জানায়, নবী তনয়া ফাতেমা (রাঃ) ও খলিফা হযরত আলী (রাঃ) পুত্র হযরত ইমাম হাসান (রাঃ) ১৫ রমজান ৩ হিজরীতে (৬২৪খ্রিস্টাব্দ) মদিনায় জন্মগ্রহণ করেন। আনন্দময় এই দিনটি ১৬৬ বছর ধরে অষ্টগ্রাম হাবেলীতে পালিত হচ্ছে।

হায়রত শাহজালাল (রহঃ) র সফর সঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) ১৩তম বংশধর ও ভাটির পীর খ্যাত অষ্টগ্রাম হাবেলীর প্রখ্যাত সুফিসাধক সৈয়দ আবদুল করিম (আলাই মিয়া) সাহেব এ দিন আনুষ্ঠানিকভাবে পালন শুরু করেন।

বংশ পরম্পরায় সৈয়দ আব্দুল হেকীম আল-হোসাইনী চিশতী (রহঃ), পরে সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহঃ), বর্তমানে পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান ভ্রাতৃদ্বয়রা পালন করছেন।

মিলাদ দোয়া ও ইফতার মাহফিলে অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান ও পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পীরজাদা সৈয়দ মেজবাহুল হুসাইন, আরবি প্রভাষক সৈয়দ আব্দুল গফুর, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আল হুসাইনী দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকার গন্যমান্যরা।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বংশ পরম্পরায় আমরা ১৬৬ বছর ধরে হযরত হাসান (রাঃ) জন্মদিন পালন করে আসছি। এই ধারা অব্যাহত থাকবে আগামিতে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর