1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
করিমগঞ্জে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

করিমগঞ্জে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) উপজেলার দর্গাভিটা বাজারে নোয়াবাদ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও এডভোকেট জালাল মোহাম্মদ গাউস।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (মানিক) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক তানভীর আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম দুলাল বলেন, ‘অবৈধ সরকার ভারতের মদদে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় ঠিকে রয়েছে।আপনারা ধৈর্য্য ধরুন সেই দিন আর বেশী দূরে নয়, যেদিন অবৈধ সরকারের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে।’ এছাড়া তিনি উপস্থিত সকলকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ উদ্দিন কনকসহ বিএনপি ও অঙ্গ- সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর