1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অষ্টগ্রামে শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

অষ্টগ্রামে শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ২০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ’দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘ’।

আজ শনিবার (১৬ মার্চ) বিকেলে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম (দালান হাটি) প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী মানুষের হাতে তুলে দেন প্রধান অতিথি অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

খোঁজ নিয়ে জানা যায়, মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ’পাশে আছি পাশে থাকবো, মানবতার সেবায় সমাজ গড়বো’ প্রতিপাদ্য নিয়ে ১ শত দরিদ্র পারিবারের মাঝে ২০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল চোলা, ডাবলি, মসুরি ডাল, সয়াবিন তেল, মুড়িসহ নানা খাদ্য সামগ্রী।

মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত অষ্টগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাদ্দাম হোসেন, মোহাম্মদ অজিদ, উজ্জ্বল মিয়া, অন্তর হোসেন, রাকিবুল ইসলাম, শহিদ মিয়া প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর