1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এর সহযোগীতায় শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরা বাজারে ক্লাব অফিস কক্ষে এ কম্বল বিতরণ ও আলোচনা সভা হয়।
কম্বল বিতরণের আগে আলোচনা সভায় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তন্ময় সাহা ও সদস্য আব্দুল কাদিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দুই বারের পৌর মেয়র মো: জামাল মোল্লা।

বিশেষ অতিথি ক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাইনউদ্দিন সরকার, ক্লাবের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সভাপতি রেজাউল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, দপ্তর সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মো জাকির হোসেন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোমেন আহাম্মদ জয়, সুমন রাহাত ফকির, ঠিকাদার সাদ্দাম মিয়া, ক্লাবের সদস্য সাদ্দাম উদ্দিন, শিমু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব নবীন প্রবীণের সংমিশ্রণে গঠিত সংগঠনটি ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সবার মাঝে সুনাম অর্জন করেছে। পাশাপাশি মানবিক কাজ গুলোও করে যাচ্ছে। এই সংগঠনটির উত্তর উত্তর সফলতা কামনা করেন।

প্রধান অতিথি মেয়র মো. জামাল মোল্লা বলেন, ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে রায়পুরা উপজেলা প্রেসক্লাব উপজেলা সকলের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছে। পাশাপাশি গরীব আসহায় মানুষের সহযোগীয় এগিয়ে এসেছে। এছাড়াও যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল রায়পুরা উপজেলা প্রেসক্লাবের পাশে থেকে সর্বদায় সাধারণ মানুষকে সহযোগীতা করে আসছেন। এজন্য রায়পুরা উপজেলা প্রেসক্লাব ও আবিদ হাসান রুবেলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে তাদের এমন ভালো কাজে সর্বদায় আমি তাদের পাশে থেকে সহযোগিতা করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর