1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কটিয়াদীতে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা - আলোক বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কটিয়াদীতে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ । এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম ও পুলিশের সার্বিক সহায়তার কথা ওঠে আসে।

সোমবার ৫ ফেব্রুয়ারী বিকালে থানায় এই সভা হয়েছে। স্বাগত বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ উপজেলা আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা ও সহায়তার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন৷ ভবিষ্যতেও পুলিশ ও সাংবাদিকরা মিলেমিশে কাজ করার আশাবাদ ব্যাক্ত করা হয়।

সভায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর জোয়ারদার বলেন, অতীতের মতো সাংবাদিকরা পুলিশের সাথে মিলেমিশে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা পালন করবে৷ প্রকৃত অপরাধীদের ছাড় না দেওয়া ও নিরপরাধী কেউ হয়রানি না হয় বিশেষ ভাবে লক্ষ রাখার আহবান জানান। সাপ্তাহিক কটিয়াদী সমাচার এর সম্পাদক সারোয়ার হোসেন শাহীন বলেন, থানায় দলীয় ও বহিরাগতদের অবাধ আড্ডা ও আনাগোনা বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াত ও অভিযোগ গ্রহণের সুন্দর পরিবেশ তৈরির আহবান জানান।

সময়ের আলোর প্রতিনিধি দ্রুব রন্জন দাস বলেন, কিশোর গ্যাং সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ জরুরি। আমাদের সময়ের প্রতিনিধি রুহুল আমীন রাজু বলেন, বাজারে চুরির উপদ্রব বৃদ্ধিতে আতংকে আছি ৷ এগুলো কঠোরভাবে দমন করতে হবে৷ দৈনিক সংবাদ সারাবেলা ও বার্তা ২৪ এর সাংবাদিক ছাইদুর রহমান নাঈম বলেন, গণমাধ্যমে সঠিক তথ্য প্রচার ও গুজব তথ্য বন্ধে সাংবাদিকদের পুলিশের তথ্য আদান প্রদান সহজ করা এবং উভয়ই মিলেমিশে আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখার আহবান জানান।

এর জবাবে ওসি মোহাম্মদ দাউদ বলেন, সাংবাদিকদের দ্রুত তথ্য প্রদানের জন্য কয়েকদিনের মধ্যে থানায় মিডিয়া সেল গঠন করবো৷ এছাড়াও থানায় বহিরাগত আড্ডা বন্ধ ও চুরি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও কিশোর গ্যাং ও চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে৷ এতে তথ্য দিয়ে ও পাশে থেকে সাংবাদিকদের সহায়তা করার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মূরছালিন দারাশিকো, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, রতন ঘোষ, ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, শ্যামল পোদ্দার, মাইনুল হক মেনু প্রমুখ৷

মতবিনিময় সভায় আরো উপস্থিত ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন, এসআই ইকবাল হোসেন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর