1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খায়রুল বাকের - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খায়রুল বাকের

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বেলাব প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের দ্বিতীয় বারের মত সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা সুলতানার স্বাক্ষরিত পত্রে তাকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও সাখাওয়াত হোসেন সবুজকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা বলেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.খায়রুল বাকেরকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি করায় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর