1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
অষ্টগ্রামে কম্বল পেল ৩শ শীতার্ত মানুষ - আলোক বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

অষ্টগ্রামে কম্বল পেল ৩শ শীতার্ত মানুষ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে ২৯৪জন শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে সদর ইউনিয়ন পরিষদ।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন প্রদান অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

সু্ত্র জানায়, প্রতি বছরের মতো এবারও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ২৯৪ জন নারী-পুরুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মোহাম্মদ নরুল হক, ইউপি সচিব মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউপি সদস্য আবদুল বাসেদ, মোঃ মোক্তার মিয়া, ইনতাজ মিয়া প্রমূখ।

এ বিষয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, সরকারি ভাবে প্রাপ্ত কম্বল, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ বাড়ানোসহ সমাজের বিত্তবানদের প্রতি আমার আহবান, সবাই সাধ্যমত শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসুন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর