1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে ভিডিও কনফারেন্সে নৌকার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী - আলোক বার্তা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভিডিও কনফারেন্সে নৌকার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
কিশোরগঞ্জের নৌকা প্রতীকের প্রার্থীদের জন্য ভিডিও কনফারেন্সে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট চাইলেন তিনি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দায় প্রদর্শনের মাধ্যমে প্রচার করা হয়।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৯ সন থেকে এ পর্যন্ত টানা ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও আপনারা নৌকায় ভোট দিবেন।

তিনি আরও বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। আর জামায়াত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোদী দল। তারা না এলে নির্বাচন অংশগ্রহণ মূলক হবেনা, সেটা আমরা বিশ্বাস করিনা। নির্বাচন অংশগ্রহণ মূলক হবে ভোটারদের অংশ গ্রহণের মাধ্যমে। সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাসও করেনা, আর এদের দ্বারা মানুষের কোনো কল্যাণও হবেনা। তারা দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনা। এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা রকম চক্রান্ত হচ্ছে, সে জন্য নির্বাচনের পরিবেশ যেন সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সে কারণেই আমরা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নৌকা মার্কা দিয়েছি, পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, তারাও দাঁড়াবে।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আপনারা সকলেই সেটা মেনে নিবেন।

ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল।

অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আবুল কাহার আকন্দ ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী মো. আফজাল হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE