1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অষ্টগ্রামে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ - আলোক বার্তা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে আহরণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড। “ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

অষ্টগ্রামে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নে ‘সাভিয়ানগর হাজী লাল মিয়া নূরানীয়া হাফিজীয়া মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন দেওঘর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবু সায়েদ সালেহীর সভাপতিত্বে ফলাফল ঘোষণা করেন, মাদরাসার প্রিন্সিপ্যাল হাফেজ আবু রায়হান।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, নরসিংদী শহীদ আসাদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সুজন খাঁন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা সভাপতি মো. ফরিদ রায়হান, সাধারণ সম্পাদক শেখ বোরহান উদ্দিন প্রমুখ।

পরে, সাভিয়ানগর হাজী লাল মিয়া নূরানীয়া হাফিজীয়া মাদরাসার শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE