1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
আলোর প্রতীক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন।

আলোর প্রতীক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

আলমগীর পাঠান, বেলাব প্রতিনিধিঃ

বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের আলোর প্রতীক সেচ্ছাসেবী সংগঠনের ১৫ বর্ষপূর্তি উপলক্ষে বনভোজন, শীতার্ত ও হতদরিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে দক্ষিণধুরু গ্রামে আলোর প্রতীক সংগঠনের আয়োজনে বনভোজন, শীতার্ত ও হতদরিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোর প্রতীক সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ১৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মোঃ মাহফুজ রায়হান রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, সংগঠনের উপদেষ্টা ও একমি চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ এরশাদুল কবির নয়ন, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী,দক্ষিণধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহিম ভূইয়া,বাজনবা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোবারক হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল কুদ্দুস, চলো গড়ি বেলাব এডমিন মোঃ তানভীর আহমেদ, আলোর প্রতীক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাজন, বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ বাদল আহমেদ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুরুতে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেন আলোর প্রদীপ সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোখলেছুর রহমান বলেন, সেচ্ছাসেবী সংগঠন আলোর প্রতীক এই মহতী উদ্যোগে দেখে আমি বিস্মিত হয়েছি সিমিত সময়ে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে শুনে ও দেখে খুব ভালো লাগলো এজন্য আলোর প্রতীক সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE