1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নরসিংদীর রায়পুরাতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত - আলোক বার্তা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন।

নরসিংদীর রায়পুরাতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় রেললাইনে হাঁটার সময় এগারো সিন্ধুর ট্রেনের ধাক্কায় জুয়েল ভূঁইয়া (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। নিহত জুয়েল উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেছ ভূঁইয়ার ছেলে।

আজ সোমবার সকাল ৯ টায় উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা স্টেশনের পশ্চিশ পাশে আউটারের রেললাইনে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে জুয়েল ভূঁইয়া’র মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত জুয়েল এর আগে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। পরে তিনি মানসিক রোগে ভোগ ছলেন। পরে তাকে ওই কোম্পানি চাকরি থেকে অব্যাহতি দেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়।

মেথিকান্দা স্টেশন মাস্টার মোহাম্মদ রেজোয়ান বলেন, সকালে মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী এগারো সিন্ধু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক নিহত হন। পরে স্থানীয়দের মধ্যেমে জানতে পেরে পুলিশকে খবর দেই।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা এব্যাপারে নিশ্চিত নই।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE