1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় - আলোক বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় থানার নতুন ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ওসি রুহুল আমিন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সাংবাদিকদের পক্ষেও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ তার সঙ্গে ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, গোলাম রসুল বাবু, গৌতম কুমার মহন্ত, আজাদুল ইসলাম আজাদ, আককাস আলী ও বরুণ মজুমদার। এছাড়াও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, আমিনুর রহমান খোকন, মেহেদী হাসান, রশিদুল ইসলাম রশিদ, আইনুল হোসেন, ইউসুফ আলী সুমন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

নাটোর জেলার বাসিন্দা নবাগত ওসি রুহুল আমিন জানান, তিনি ২০১০ সালে পুলিশে যোগ দিয়ে সারদায় প্রশিক্ষণ নেন। ২০১১ সালে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় পিএসআই হিসেবে যোগ দেন। এরপর বিভিন্ন সময় জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, নাচোল প্রভৃতি থানায় চাকরি করেন। ২০১৯ সালে ইন্সপেক্টর পদে উন্নীত হন। খুলনা রেঞ্জের নড়াইল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে, লোহাগড়া ও এয়ারপোর্ট থানা এবং সবশেষ রাজশাহীর মতিহার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর