1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জ (১-২-৩) আসনে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কিশোরগঞ্জ (১-২-৩) আসনে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

আজ রবিবার (৩ ডিসেম্বর) যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের মনোনীত একজনসহ প্রার্থী ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহমেদ সাদী (স্বতন্ত্র) ও আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র), আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি) ও আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি)।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (স্বতন্ত্র)।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন হলফনামায় মামলা ও ঋণের তথ্য গোপন করা এবং কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ মামলার তথ্য গোপন করায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে দাখিলকৃত একশতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।

সোমবার (৪ ডিসেম্বর) কিশোরগঞ্জের ৪, ৫ ও ৬ আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর