1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
দাদির কবর খোঁড়ায় ব্যস্ত পরিবার , ডোবায় ভাসছিল নাতির মরদেহ - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

দাদির কবর খোঁড়ায় ব্যস্ত পরিবার , ডোবায় ভাসছিল নাতির মরদেহ

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে পরিবার যখন দাদি কবর খোঁড়ায় ব্যস্থ সময় পার করছিল তখন ডোবার পানিতে ডুবে নাতি আবিদা নামে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) পলাশ উপজেলার বাগদী গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবিদা বাগদী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, রোববার রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদি জবেদা খাতুন মারা যায়। সকালে পরিবারের লোকজন তার কবর খোঁড়া নিয়ে ব্যস্ত থাকে। এ সময় শিশু আবিদা বাড়ির পাশে খেলা করছিল। পরে পরিবারের লোকজন শিশুটির কোন খোঁজ খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিদাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর