1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
রায়পুরায় ১৫৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - আলোক বার্তা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

রায়পুরায় ১৫৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

অজয় সাহা,নিজস্ব প্রতিনিধি রায়পুরা থেকেঃ

নরসিংদীর রায়পুরায় ১৫৭০ জন উপকারভোগী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২’নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছর রবি মৌসুমের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, রায়পুরা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. তাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. কবির হোসেন, ফিল্ড উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, ইকবাল হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা কৃষি অফিসার বলেন, প্রাথমিক অবস্থায় ১৫৭০জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএমপি স্যার বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে ২৪ ইউনিয়নের সর্বমোট ২৪২০ জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সূর্যমূখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুসুর এগুলোর বীজ ও সার বিতরণ করা হবে।

সরকারের এই মহতি উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন সুবিধাভোগীজন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর