1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
কিশোরগঞ্জে জেল হত্যা দিবস পালিত - আলোক বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

কিশোরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে নানা আয়োজনের জেল হত্যা দিবস পালিত হয়েছে। ‌দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি ও আয়োজনে পালন করেছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, সদর উপ‌জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ম‌হিলা আওয়ামী লীগ, যুব ম‌হিলা লীগ, কিশোরগঞ্জ পৌরসভা, কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলা প‌রিষদসহ বি‌ভিন্ন অঙ্গ ও সহযো‌গী সংগঠন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কি‌শোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পার‌ভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ অন‌্যরা এ সময় উপ‌স্থিত ছিলেন।

এ সময় বক্তারা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সু‌খী সমৃদ্ধ দেশ বি‌নির্মা‌ণে ঐক‌্যবদ্ধভা‌বে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফি‌রিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবি জানান ও জেল হত্যা মামলাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দাবি করে পুনরায় তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত এবং মদদ দাতাদের চিহ্নিত করার দাবি জানান জেলা আওয়ামী লীগ নেতারা।

এদি‌ন বিকালে জেল হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর