1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী - আলোক বার্তা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় এমবিশন পাবলিক স্কুলের শান্তি নিকেতন মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিশন স্কুলের পরিচালক আতিক আহমেদ সৌরভ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, এমবিশন স্কুলের উপদেষ্টা ডাঃ আব্দুল্লাহ আল মারুফ, ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বিন ইসলাম, রফিউল আলম মঈন, নূর-ই- লায়লা রিক্তা ও স্কুলের প্রধান শিক্ষক অধ্যাপক জিতেন্দ্র দাস প্রমূখ।

এসময় অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আদিল উদ্দিন আহমেদ।

বক্ততার বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই।একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে একজন অভিভাবককে। সুশিক্ষার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌছাতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন।

আলোচনা সভা ও পুরুষ্কার বিরতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ও অভিবাবকবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE