1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে নর্থ সাউথ স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - আলোক বার্তা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

ভৈরবে নর্থ সাউথ স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এম আর রুবেল, ভৈরব প্রতিনিধি :

বন্দর নগরী ভৈরবের দি নর্থ সাউথ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের ঘোড়াকান্দায় দি নর্থ সাউথ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা।

দি নর্থ সাউথ স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভৈরব শহর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. রাকিব রায়হান, এডভোকেট কাজল দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দি নর্থ সাউথ স্কুলের পরিচালক এমদাদুল হক সোহেল। আলোচনা সভা শেষে কৃতীশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উক্ত স্কুলের পরিচালক এমদাদুল হক সোহেল জানান, একঝাঁক তারুণ্যময় মেধাবী শিক্ষক/শিক্ষিকা এবং অধ্যক্ষের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠালগ্ন থেকে নর্থ সাউথ স্কুল ব্যতিক্রম শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফলের জন্য ভুমিকা রেখে আসছে।
২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে শুরু হয়েছে প্রত্যেক সেমিস্টারে ফলাফল পদ্ধতি। ৩টি সেমিষ্টারে শেষ হবে প্রতি বছরের শিক্ষা কার্যক্রম। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো আমাদের লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE