যুব সমাজকে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহন করেছে সরকার- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র
ভোলা, জেলায় কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৮ম ব্যাচ ও এ আই প্রশিক্ষণ প্রকল্পের ২ য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয় প্রশিক্ষণার্থীরা।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বর্তমান সরকার আমাদের যুব সমাজকে, আগামীর প্রজন্মকে কিভাবে আমরা স্বাবলম্বী করতে পারি, কিভাবে আপনার পরিবারকে স্বাবলম্বী করতে পারি সেই লক্ষ্যে নিয়ে ইতিমধ্য বিভিন্ন কর্ম পরিকল্পনা আমরা তৈরি করেছি।
তিনি বলেন, সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকারের নির্বাচন ইশতেহারে অন্যতম একটি বিষয় ছিল আগামী প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা।
প্রতিমন্ত্রী আরো বলেন, এখনও ওই স্বৈরাচারের দোসরা বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে, গুপ্তদের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে। বিশৃঙ্খলা দমন করার জন্য আপনার আমার সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ এই দেশটি আমাদের। আমরা এদেশে জন্মেছি। আমরা যাতে দেশকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমরা যাতে আমাদের বাংলাদেশের যে দেশপ্রেম সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশকে ধারন করে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে।
আমিনুল হক বলেন, স্বাধীনতার প্রায় ৫৬ বছর আমরা পার করে ফেলেছি। সেই ৫৬ বছর পরে এসেও দেখা যাচ্ছে যে আমাদের সেই গনতন্ত্রের জন্য, আমাদের বাক স্বাধীনতার জন্য অনেক ভাইদেরকে রক্ত ও জীবন দিতে হয়েছে।আমরা সে হারানো গনতন্ত্র ফিরে পেয়েছি।সেই হারানো গনতন্ত্রকে বাস্তবিক অর্থে দেশের জন্য ও দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারি সেই আহবান টুকু আগামীর প্রজন্মের কাছে রেখে গেলাম।
প্রতিমন্ত্রী বলেন,গত ১৭ বছর ওই স্বৈরাচার নিজেদের উন্নয়ন করেছে।তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে।সাধারণ মানুষের কোনো উন্নয়ন করে যেতে পারে নি।কিন্তু বর্তমান সরকার গত ৭ মাসেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় ই -লানিং এন্ড আনিং লিমিটেড এর আয়োজনে বিনা মূল্যে জেলার ১৭৫ জনসহ দেশ ব্যাপী ১১ হাজার ২ শত প্রশিক্ষণার্থী অংশগ্ৰহণ করবেন বলে জানা গেছে।
ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম , যুগ্ম সচিব ডা. শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন,ভোলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সেরা ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ ও মোবাইল বিতরণ করেন প্রতিমন্ত্রী।এর আগে ভোলার ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।