1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
গাজীপুরে ভোলার আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার - আলোক বার্তা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে ভোলার আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

গাজীপুরে ভোলার তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, স্বজনদের দাবি—রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি

ভোলা প্রতিনিধি:
গাজীপুরে পুলিশের অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের দুই নেতা ও দৌলতখান উপজেলার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭) ও দৌলতখান উপজেলার পাভেল মৃধা (৩৬)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাজীপুর মহানগরের বাসন থানার পেছনে একটি ভবনে কয়েকজনের কথিত গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই অভিযানে কামাল কাজী ও রাকিবুল ইসলাম রকিব ও পাভেল মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনরা অভিযোগ করেছেন, তাঁদের স্বজনদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

স্বজনদের আরও দাবি, তাঁরা আইনগতভাবেই মামলার মোকাবিলা করবেন এবং তাঁদের বিশ্বাস, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাঁদের স্বজনরা জামিন বা মামলা থেকে অব্যাহতি পেয়ে পরিবারের কাছে ফিরতে পারবেন।

তবে পুলিশ যে অভিযোগে মামলা করেছে এবং স্বজনদের পক্ষ থেকে যে পাল্টা দাবি করা হয়েছে—উভয় বিষয়ই তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

আলোক বার্তা | সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE