সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৫২৮ মিটার (১ হাজার ৭৩২ ফুট) উঁচু সিটিক টাওয়ারের ওপরের অংশে বিমানটি আঘাত করে।
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) শুক্রবার (২৬ জুন) একটি হালকা স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে কতজন আরোহী ছিলেন, সেটিও জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৫২৮ মিটার (১ হাজার ৭৩২ ফুট) উঁচু সিটিক টাওয়ারের ওপরের অংশে বিমানটি আঘাত করে।
ওই ভবনে থাকা লিন নামের এক নারী বলেন, সন্ধ্যা ৬টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ভবন থেকে বের করে আনা হয়।
তিনি বলেন, ‘আমি পরিচয়পত্র কিংবা ব্যাগ নেওয়ারও সুযোগ পাইনি। দ্রুত বের হয়ে আসতে হয়েছে।’
ঘটনাস্থলের কাছের একটি ভবনে কর্মরত এক ব্যক্তি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি বিকট শব্দ শুনেছিলেন। যদিও তিনি সরাসরি দুর্ঘটনাটি দেখেননি।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলসংলগ্ন সড়কগুলো ঘিরে ফেলে এবং সেখানে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেয়। আকাশচুম্বী ভবনটির চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এ ছাড়া ভবনের কাছে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান নিতে দেখা গেছে।