1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নওগাঁর মহাদেবপুরে শ্রদ্ধায় ও ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন - আলোক বার্তা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

নওগাঁর মহাদেবপুরে শ্রদ্ধায় ও ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত পুলিশ, আনসার-ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির ও গীর্জায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে সকালে উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা এটি পরিচালনা করেন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজারের স্ত্রী প্রধান শিক্ষিকা নাজনীন নাহার লায়লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্ত্রী, সমাজসেবা কর্মকর্তার স্ত্রী প্রমুখ খেলায় অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে নেতৃত্ব দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE