1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নান্দাইল সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিল নিখোঁজের ঘটনায় তোলপাড় - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

নান্দাইল সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিল নিখোঁজের ঘটনায় তোলপাড়

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসে থেকে রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে । বহু খোঁজ-খুঁজি করে দলিল না পেয়ে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল কর্মচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

গত সোমবার খোঁজা-খুঁজির একপর্যায়ে গঠনার দিন রাত ৯ টার সময় দলিলের নকল নবিশ (নকল লেখক) সালমার বাসা থেকে নিখুঁজ হওয়া দলিল উদ্ধার করা হয়। এ বিষয়ে নান্দাইল সাব রেজিস্ট্রি অফিসে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত অফিসে কর্মরত বেশ কয়েকজন ষ্টাফ জানান, অফিস সহায়কের বেআইনি সহযোগিতায় এই অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। খোঁজ নিয়ে জানাযায়, দলিলটি ২০১৯ সনের এবং দলিল নাম্বার ১৭৯৪। এখন জনমনে প্রশ্ন, নিখুঁজ হওয়া দলিলের ভিতরে কোন পৃষ্ঠা পরিবর্তন হয়েছে কিনা? তা কারো জানা নেই!

রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজ হওয়া ও নকল নবিশে’র বাসা থেকে রাত ৯টায় দলিল ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে গোপন কামড়ার দায়িত্বে থাকা অফিস সহকারী খুরশেদ আলম গণমাধ্যম কর্মীদের বলেন, আমি প্রতিদিনেই সকল নকল নবিশকে রেজিস্ট্রিকৃত দলিলের নকল লেখার জন্য মূলকপি দেই এবং তা বিকাল চার টার সময় বুঝে রাখি।

রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজ কারি সালমা আক্তার এর সাথে মোবাইলে যোগাযোগ করলে, তিনি ফোন রিসিভ করে গণমাধ্যম কর্মীর পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দেন। পরবর্তীতে সালমা আক্তার এর মুঠো ফোনে একাধিক নাম্বার থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সাব রেজিস্টার শেখ আবদুস সামাদ আজাদ বলেন, বিষয়টি আমি শুনেছি। নকল নবিশ সালমাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর