1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি। ভোলা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে লুটপাট করে। তারা জনগণের টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। বিগত দিনে তারা বাংলাদেশের স্বার্থ না দেখে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দেখেছে।অনেকগুলো অসম চুক্তি করেছে।

স্পিকার আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পিকার আরো বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচনের নামে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছে। এরমধ্যে তারা বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশী সাহায্য আসে সব তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের ব্যাংকের রেজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সেই সময় এই দেশ ছিলো গণতন্ত্র হীন অবস্থায়, যেখানে এক দুঃশাসন বাংলাদেশের মানুষের উপর ভর করেছিলো। একটা মাফিয়া সরকার বিনা ভোটে এই দেশে ব্যাপক লুটতরাজ চালিয়েছিলো।

তিনি বলেন, যেই অত্যাচার নির্যাতন আওয়ামীলীগ গত ১৫-১৬ বছরে করেছে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন হয়নি। এজন্যই আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। এখন ভারতে বসে বসে হুংকার দেয় ডিসেম্বরে-জানুয়ারিতে দেশে আসবে। এত অত্যাচার-নিপীড়ন করার পরেও তাদের কোন লজ্জা হয়নি।

স্পিকার বলেন, যারা মানুষকে ধরে নিয়ে অত্যাচার করেছে, তারা যেন কোনো দিন বাংলাদেশের মাটিতে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এটি নাগরিক দায়িত্ব।” একই সঙ্গে তিনি এ ধরনের রাজনৈতিক শক্তিকে সমর্থন না করার আহবান জানান এবং বিদেশি রাষ্ট্রের দালালদের দেশে স্থান না দেওয়ার কথাও উল্লেখ করেন।

মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানের কথা উল্লেখ করে বর্ষিয়ান এই নেতা বলেন, মাদককে কখনো আমরা সহ্য করব না। আমরা এর সাথে জড়িতদের ধরে ধরে জেলে পাঠাবো। কারণ একজনের কারণে হাজার জন নষ্ট হবে এটা আমরা হতে দিতে পারি না। এ সময় পরিবারের মুরুব্বীদেরকে সন্তানদের শাসন করার অনুরোধ করেন তিনি।

স্পিকার সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন, পত্রিকা খুল্লেই দেখবেন, ছেলে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে। ভাই বোনকে হত্যা করে, বোন ভাইকে হত্যা করে। এইভাবে সমাজটা বিশৃংখল হয়ে পড়েছে। এর জন্য আগের শাসক দল আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমূখ ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর