1. admin@aalokbarta.com : admin@123 :
  2. nsstechbd@gmail.com : super admin : super admin
ঢাকা বিশ্ববিদ্যালয় জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। - আলোক বার্তা
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
PinTech ERP: Bangladesh’s Leading All-in-One Cloud ERP Solution Powering Business Growth Since 2011 বেপারি বাড়ি ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্বাধীনতা দিবসে দৌলতখানে ফ্রি মেডিকেল ক্যাম্প । ধানের শীষে ভোট দেওয়ায় বউকে ‘তালাক’! ভোলার চার আসনে বিএনপি ও জোট প্রার্থীর জয় ৩২টি কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। ভোলা-১ আসনে বিজয়ী বিএনপির শরিক গরুর গাড়ির আন্দালিব পার্থ ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের ভূমিধ্বস জয় ভোলা-২ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী প্রথমবারের মতো নিবন্ধন স্থগিত -৩০ বছর পর নৌকাবিহীন ব্যালটপেপার

ঢাকা বিশ্ববিদ্যালয় জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের দেওয়া বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু নেতৃবৃন্দ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৫ জানুয়ারি) রাতে ক্যাম্পাসে ওই জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকসু সদস্য হেমা চাকমার নেতৃত্বে একদল শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শামীম আহসানের বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন’ হিসেবে আখ্যায়িত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছে।” ভবিষ্যতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে প্রশাসন।

এদিকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বিবৃতিতে বলেন, “শামীম আহসানকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি আজকের মধ্যে তিনি ক্ষমা না চান, তবে আগামীকাল তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির মামলা দায়ের করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে বরগুনা জেলা জামায়াত নেতা শামীম আহসান ডাকসু ভবন ও এর কার্যক্রম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর