1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অবরোধ চলাকালীন নিহত দুই বিএনপি নেতার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন শরীফুল আলম - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

অবরোধ চলাকালীন নিহত দুই বিএনপি নেতার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন শরীফুল আলম

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি’র ডাকা গত ২০২৩ সালের ৩১ অক্টোবর প্রথম ধাপের অবরোধ চলাকালীন সময়ে নিহত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বিল্লাল মিয়া ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ’র পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলমের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২এপ্রিল) দুপুরের দিকে নিহত রেফায়েত উল্লাহ’র গ্রামের বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে গিয়ে তার পিতা কাউসার মিয়ার হাতে ও নিহত মো. বিল্লাল মিয়ার গ্রামের বাড়ি মাধবদী গিয়ে তার স্ত্রী আন্না বেগমের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখা’র সভাপতি মো. শরীফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত ও ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী নিজামী বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর