1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে পিএফজি'র মতবিনিময় সভা - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে পিএফজি’র মতবিনিময় সভা

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

করিমগঞ্জ প্রতিনিধিঃ

শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক ও নাগরিক সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভা করে করিমগঞ্জ পিফজি।

রোববার (২৩ মার্চ) বিকেলে করিমগঞ্জ বণিক সমিতি কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাদেক আহমেদ স্বপনের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ জেলার সমন্ময়কারী একেএম নাজমুল হোসেন, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল মতবিনিময় সভার শুরুতেই আগামী উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সকলের সুনির্দিষ্ট মতামত আহ্বান করেন।

করিমগঞ্জ পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হানিফ, বীরমুক্তিযোদ্ধা আবু আনিস ফকির, বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী (বুলবুল), পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি শেখ আবুল মুনসুর লনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিরাজী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান আলোচনায় অংশ গ্রহণ করেন।

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এডভোকেট মোজাম্মেল হক মাখন, হান্নান মোল্লা, এমরান আলী ভূইয়া, আমজাদ হোসেন খান দিদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ সুজন, এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছমা আক্তার প্রমুখ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করার জন্য প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

মতবিনিময় সভা শেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা ডাঃ আব্দুল করিম।

সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ অংশ গ্রহণে মতবিনিময় সভা ও ইফতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর