1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাজিতপুর পৌরসভায় কবরস্থান সংলগ্ন ১৫টি দোকান উচ্ছেদ, সৌন্দর্যবর্ধনের কাজ চলছে - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

বাজিতপুর পৌরসভায় কবরস্থান সংলগ্ন ১৫টি দোকান উচ্ছেদ, সৌন্দর্যবর্ধনের কাজ চলছে

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মোহাম্মদ খলিলুর রহমানঃ

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বসন্তপুর-রাবারকান্দি কবরস্থানে সৌন্দর্য বৃদ্ধি ও পৌর সম্পদ সংরক্ষনের লক্ষ্যে প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের প্রকল্প গ্রহন করেছে । প্রকল্প বাস্তবায়নে পৌর কবরস্থানের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাজিতপুর পৌরসভা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে এসব স্থাপনা ভেঙে উচ্চেদ করে দিয়েছে বাজিতপুর পৌরসভা কর্তৃপক্ষ।

জানা যায়, বসন্তপুর-রাবারকান্দিসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের প্রাণের দাবি ছিল এই কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন। আর সে লক্ষে গত বছরের শেষ দিকে কবরস্থানটির সার্বিক নিরাপত্তা বৃদ্ধি ও ব্যাপক উন্নয়নমূলক সৌন্দর্যবর্ধনের কাজ হাতে নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

২ একর ৭৬ শতাংশ কবরস্থানটির বেশ কিছু অংশ অবৈধ স্থাপনা থাকায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয় । গত ১১ মার্চ বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফের উদ্যোগে কবরস্থানের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । তিনি ঘোষণা দেন কবরস্থানের বাকী সীমানা প্রাচীর নির্মাণ করে দিবেন । ইতি মধ্যে প্রধান ফটক নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ এসেছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ।

কবরস্থানের উন্নয়নমূলক কাজের অন্যতম উদ্যোগ গ্রহণকারী বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন বলেন, ’’মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন ও পৌরসভার মেয়র, করবস্থানের কমিটির সভাপতি আনোয়ার হোসেন আশরাফ’র দিকনির্দেশনা ও সহযোগিতায় ইতি মধ্যে বেশির ভাগ উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে । বাকী অংশের কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি ।

বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম জানান, এক বছর আগেও পৌনে তিন একর কবরস্থানের বেশি কিছু অংশ বেদখল ছিল। স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের নির্দেশনা সৌন্দর্যবর্ধনে কবরস্থানটির বিতরে রাস্তা নির্মাণ, ফুল গাছ লাগানোসহ সীমানা প্রাচীর নির্মাণ করা হয় । গতকাল কবরস্থানের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিছুদিনের মধ্যে ১৫ লক্ষ টাকা পৌরসভার অথায়নে বাকী সীমানা প্রাচীর নির্মাণ করা হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর