1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাজিতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

বাজিতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মোহাম্মদ খলিলুর রহমান:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাজিতপুর উপজেলা থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় বাজিতপুর পৌর শহরের ১ নং ও ২ নং ওয়ার্ডবাসীদের সাথে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ২টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রথমে বাদ মাগরিব ১ নং ওয়ার্ডবাসীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর বৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

মতবিনিময় সভায় উপস্থিত সকলেই উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে স্ব স্ব অবস্থান থেকে বক্তব্য রাখেন শামসু মিয়া, তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল হক একদিল, আমিরুল ইসলাম সুজন, সাদত আলী, মঞ্জু মিয়া, মজিবুল হক জিলু, তৌফিক মিয়া, অ্যাডভোকেট আমানুল হক বাবুল, কাজল মাস্টার, জহুরুল ইসলাম স্বপন, সাদেক মিয়া, ইউসূফ হায়দার, আওয়াল মিয়া, তপন, বাপন, সাকিব প্রমুখ।

এরপর ২ নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভায়ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে ২ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর হেলাল উদ্দিন আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানান। তিনি ওয়ার্ডবাসীকে নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সর্বাত্মক প্রচার- প্রচারণায় অংশ নেয়াসহ আব্দুল্লাহ আল মামুনের পাশে থাকার ঘোষণা দেন।

জানা যায়, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল আওয়াল মাস্টারের দ্বিতীয় ছেলে দক্ষ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী আব্দুল্লাহ আল মামুন এর আগে উপজেলার পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে আসেন। তবে এবার নির্বাচনের মাঠে আব্দুল্লাহ আল মামুনের প্রতি উপজেলাবাসীর জোড়ালো সমর্থন রয়েছে এবং দলীয় প্রতীক না থাকায় তিনি নির্বাচন করার ঘোষণা দেন।

সম্প্রতি ৩ নং ওয়ার্ড ও ৪ ওয়ার্ডের সর্বসাধারণের সাথে মতবিনিময় করে ব্যাপক সাড়া পেয়েছেন বলে আব্দুল্লাহ আল মামুন জানান ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর