1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার উদ্বোধন - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বেলাব প্রতিনিধিঃ

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকালে ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নবনির্মিত শহীদ মিনার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.বদিউল আলম।

নবনির্মিত শহীদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে ও ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.কলিম উদ্দিন ভূইয়া, সাবেক সংরক্ষিত নারী এমপি তামান্না নুসরাত বুবলি, জেলা কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা আজিম উদ্দিন মোস্তফা, বেলাব উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আঙ্গুর, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হক, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার’সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক সংরক্ষিত নারী এমপি তামান্না নুসরাত বুবলির সহযোগিতায় বিদ্যালয় চত্বরে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ড.বদিউল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাষার মান রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। যে উদ্দেশ্য নিয়ে বুকের তাজা রক্ত মাটিতে ঢেলে দিয়ে এই ভাষা আমরা পেয়েছি তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষাকে অবমূল্যায়ন করা যাবে না। পাশাপাশি ত্রিশ লক্ষ্য শহীদের আত্বত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাই দেশের প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা যেন ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের ভূলে না যাই।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর