1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন শারমিন আক্তার খালেদা - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন শারমিন আক্তার খালেদা

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বেলাব প্রতিনিধি:

দরজায় কড়া নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন বর্তমান বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বেলাব উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার খালেদা।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি। নারী নেত্রী হিসেবে তৃণমূলের নারীদের পাশে থেকে চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মতৎপরতা।

নেতা কর্মীরা জানান, তিনিই একজন নেত্রী যিনি বেলাব উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হওয়ার পর থেকে নারী সমাজের উন্নয়ন তথা বেলাব উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছেন। নারীরা যেন কখনো অবহেলিত না থাকে এবং নারী সমাজে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার।

দলীয় কর্মীরা আরও বলেন শারমিন আক্তার খালেদা প্যানেল চেয়াম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। আবারও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে পেলে সাধারণ জনগণ উপকৃত হবে।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শারমিন আক্তার খালেদা বলেন, আমি যেদিন থেকে রাজনীতি কি বুঝতে শিখেছি, সেদিন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করি। তাছাড়া আমার পরিবারের সকলেই আওয়ামীলীগের রাজনীতি করেন। তবে সেটা বড় কথা নয়, বেলাব উপজেলার সকল মানুষ আমাকে চিনেন আমাকে ভালোবাসেন, রাজনীতিতে নিজের জন্য কিছু নিতে আসিনি বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে রাজনীতি করি। নারী সমাজ তথা বেলাব উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে আমি তৃণমূল নেতাকর্মীদের শতভাগ সমর্থন পেয়ে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর