1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
জামানত হারালেন আলোচিত প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

জামানত হারালেন আলোচিত প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জ ২ আসনে নানা কারণে আলোচিত নেতা বিএনপি থেকে ছয়বারের বহিস্কৃত সাবেক সংসদ সদস্য মেজর অব: আখতারুজ্জামান রঞ্জন জামানত হারালেন।

আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট। এ আসনের দুই উপজেলায় মোট ভোট ১ লাখ ৭৯ হাজার ৮২টি ভোট গৃহিত হয়েছে। এ হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন তার জামানত হারিয়েছেন। ভোটের প্রচারে তিনি খালেদা জিয়ার মুক্তি চান ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে চান স্লোগান দিয়ে সর্বশেষ আলোচনা- সমালোচনাশ আসেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন (ঈগল প্রতীকে)। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা প্রতীকে) পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

এছাড়াও আলেয়া বেগম (এনপিপি) আম মার্কা পেয়েছে ২৬৫। গণফ্রন্ট মীর আবু তৈয়ব রেজাউল করিম মাছ মার্কা ১২৮। গণতান্ত্রি পার্টি আশরাফ আলী ৫৮৯। বিএনএম বিল্লাল হোসেন ১১৫২ ভোট পেয়েছেন।

পাকুন্দিয়া উপজেলায় বৈধ মোট ভোট ৮০৯৯৮। বাতিল ভোট ৯২২। সর্বমোট ভোটের সংখ্যা ৮১৯২০ ভোট। কটিয়াদী উপজেলায় বৈধ মোট ভোট ৯৫৭৫২। বাতিল ভোট ১৪১০। সর্বমোট ভোটের সংখ্যা ৯৭১৬২ জন। পাকুন্দিয়া ও কটিয়াদী সহকারী রিটার্নিং কর্মকর্তা সাক্ষরিত পত্রে এই তথ্য যানা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর