1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের ৬টি আসনে বিজয়ী যাঁরা - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কিশোরগঞ্জের ৬টি আসনে বিজয়ী যাঁরা

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬টি সংসদীয় আসনের ৪টিতে নৌকা, ২টির ১টিতে লাঙ্গল ও ১টিতে স্বতন্ত্র জয়ী হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর ভোট গননা শুরু হয় ।

বেসরকারি ভাবে নির্বাচিতদের মধ্যে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৭৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই আপন বড় ভাই মেজর অব. সৈয়দ সাফায়েতুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নৌকাকে ডুবিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৪৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ’র ছেলে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমেদ তৌফিক। তিনি নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দলীয় লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহাব পেয়েছেন ৩ হাজার ৭৩৫ ভোট।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন। তিনি ৮৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন তিনি ৩ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষ ৩৩ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পুরুষ ১২ লক্ষ ৯৩ হাজার ৪১৪ জন। মহিলা ভোটার ১২ লক্ষ ৪০ হাজার ২৫৫ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ১৬ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর