1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন কুলিয়ারচরের জনসভায় এমপি পাপন - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন কুলিয়ারচরের জনসভায় এমপি পাপন

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে সালুয়া ঐতিহাসিক ঈদগাহ্ মাঠে বিশাল নৌকা মঞ্চে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত তিনি।

এসময় সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর সহধর্মিণী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি. এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান পাপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন ইলিয়াস (মাস্টার), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শহীদুল্লাহ, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর খাঁন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সহ-সভাপতি মোছা. আছমা আক্তার, মোছা. নাছিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার শিমু, সুফিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার মীর, শিউলি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি, সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. এমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু সুশান্ত ভৌমিক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা, সদস্য সচিব মো. বদিউল আলম নাঈম, যুগ্ম আহ্বায়ক মো. মিল্লাত মিয়া, মো. আলী ইসলাম, রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুমকুম আক্তার, সালুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক মোছা. বিলকিস আক্তার, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও যুবলীগ নেতা মো. জিল্লুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জহুর লিল মিয়া।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, বিরোধী একটি চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর