1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলে করনীয় বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ডাকসুতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে গোলাম আযমকে জুতাপেটার ছবি, ছাত্র ফেডারেশনের পাল্টা বার্তা। আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন।

কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলে করনীয় বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২০২৪-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৬ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড তারেক উদ্দিন আহমেদ আবাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত ২০২৪-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি এ্যাড,তারেক উদ্দিন আহমেদ আবাদ তার বক্তব্যে আসন্ন ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। আগামী দেড় মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে তার ব্যক্তিতায় বলেন।

উক্ত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, মোঃ গোলাপ মিয়া, আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম,বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবকদের মধ্যে দৈনিক স্বাধীনমত এর জেলা প্রতিনিধি ও হাওর টাইমস সম্পাদক মোঃখায়রুল ইসলাম ভূইয়া, আমেনা আক্তার, শারমিন সুলতানা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE