1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভোট বর্জনের প্রতিবাদে নির্বাচনে অংশগ্রহণ করছি-মেজর অব. আখতারুজ্জামান - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

ভোট বর্জনের প্রতিবাদে নির্বাচনে অংশগ্রহণ করছি-মেজর অব. আখতারুজ্জামান

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

নির্বাচনে ভোট বর্জনের সিদ্ধান্ত ‘ভুল’ উল্লেখ করে কিশোরগঞ্জ-২ আসনে ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ১৯৯১ সালে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর অব আখতারুজ্জামান।

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে একাধিকবার নেতিবাচক বক্তব্য দেওয়া এই নেতা এই ঘোষণা দিয়ে বলেছেন, “তারেক রহমান যে সিদ্ধান্ত (ভোট বর্জন) নিয়েছেন সেটি ভুল। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে এক মতবিনিময় সভায় বিএনপির সাবেক এই এমপি জানান, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন।

১৯৯১ সাল থেকে পাঁচটি জাতীয় নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করেন আখতারুজ্জামান।

এই মত বিনিময়ে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করলেও আবার তাদের নামে শ্লোগানও দেন।

আখতারুজ্জামান বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। দলটি কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করতে পারে না। সব পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। আজকে বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা দলটির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। আর এ জন্যই আজকে আমাকে নির্বাচনে দাঁড়াতে হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আগামীদিনে যদি কেউ বলেন, তারেক রহমানের ভুল ছিল, তাহলে আমি যেন বলতে পারি, কথাটি আমি আগেই বলেছিলাম। এই ভুলটি সময় থাকতেই বলেছিলাম।

এই মত বিনিময়ে নিজেকে বিএনপির একজন নেতা হিসেবেই উপস্থাপন করেন আখতারুজ্জামান। তিনি বলেন, এক দফার আন্দোলনে ‘আমরা হেরে গেছি’। আমাদের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা এখন জেল-জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি স্বতন্ত্র হলেও নির্বাচন করে প্রতিবাদ জানাব।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, সরকারের কাছে হেরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ ছেড়ে চলে গেলেন। তিনিই বলেছিলেন ২৮ তারিখ ফাইনাল খেলা। খেলা হলো না। আমরা এ যুদ্ধে হেরে গেলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর