1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে জাতীয় পার্টির নির্বাচনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত - আলোক বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভার্জিন, কোনো ভুয়া বার্তা এই সত্যকে বদলাতে পারবে না’—মেঘানা আলম। আওয়ামীলীগের নেতা-মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত। যা পাইনি, তারাও কি আমাদের জীবনের অংশ নয়? লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার রাবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ক্যাম্পাসজুড়ে আলোচনা। জামায়াতের বিরুদ্ধে খুব শিগগিরই জনগণের লংমার্চ: রাশেদ খাঁন। ক্যামেরা ও ব্যাটারিতে বড় চমক, বাজারে এল iPhone 18 Pro সিরিজ। জিয়াউর রহমানের শাসনামল: পরিবর্তনের রাজনীতি, উন্নয়নের উদ্যোগ ও বিতর্কের অধ্যায়।

ভৈরবে জাতীয় পার্টির নির্বাচনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে জাতীয় পার্টির নির্বাচনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ভৈরব উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে ভৈরব উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে নির্বাচনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শফিক, কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ সজল মোল্লা, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, ভৈরব পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ।

এ সময় আরো বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার রফিকুল আমিন, সাদেকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আঃ সাত্তার মিয়া, গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ তাহের মিয়া, ভৈরব উপজেলা যুব সংহতির সহ-সভাপতি প্রার্থী মোঃ শরীফ আহমেদ, যুবসংহতির নেতা মোঃ মাসুম ভৈরবী, জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া তার বক্তব্যে বলেন,সামনে আসছে শুভ দিন লাঙ্গল মার্কায় ভোট দিন,শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি, জাতীয় পার্টি উন্নয়নের পার্টি,জাতীয় পার্টি রাস্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছে,আমার বয়স হয়েছে আমি ভৈরব-কুলিয়ারচর বাসির জন্য কিছু করতে চাই, তাই আগামী দিনে আমাকে লাঙ্গল প্রতীক দিয়ে জয়যুক্ত করে ভৈরব ও কুলিয়ারচর বাসির সেবাকরার সুযোগ করে দেন, তিনি সকল কে ঐক্য বদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার আহবান জানান।
উপস্থিত বক্তাগণ মোঃ আঃ সালামের রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন, লাঙ্গল প্রতীক যে পাবে তার পক্ষেই কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার সহ ৭ ইউনিয়নে জাতীয় পার্টির অঙ্গসংগঠন ও নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সভাপতি- সম্পাদকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর